তোমায় ভালবেসেছি

তোমায় ভালবেসেছি
আল্লাহ্তোমায় জীবন দিয়েছি
আমি পাপের পথে আর
ফিরবো না কোন দিন ॥ (২)
আসে সম্মুখ পানে যদি তুফান ভারি
জানি তোমার নামেতে পার হতে পারি (২)
আমি তোমারি নাম ধরে বেয়ে যাব
জীবন তরনী চিরদিন ॥ (২)
রাখি তোমার চরন দুটি হূদয় মাঝে
পথ হারাই নাকো কভু সকাল সাঝে (২)
জানি তোমারই নামেতে পার হয়ে যাব
জীবন সাগর একদিন ॥ (২)
যদি মরণ আমার কভু সামনে আসে
আমি জানবো তুমিতো প্রভু রয়েছো পাশে (২)
এমনি করে যেন পার হয়ে যায়
জীবনের বাকি কটা দিন ॥ (২)
