কি মোর পাপ পারে ধুতে

YouTube player

কী মোর পাপ পারে ধুতে? কেবল মাত্র ঈসার রক্ত
কী পারে নির্মল করতে? কেবল মাত্র ঈসার রক্ত
আ- অমূল্য এই স্রোত, যা করে শুক্লবৎ
এতে হই আমি ধৌত, কেবলমাত্র ঈসার রক্ত

পাপের কাফ্‌ফারা এই, কেবলমাত্র ঈসার রক্ত
মোর সৎকর্ম পারে নাই, কেবল মাত্র ঈসার রক্ত
আ- অমূল্য এই স্রোত, যা করে শুক্লবৎ
এতে হই আমি ধৌত, কেবলমাত্র ঈসার রক্ত

এতে আমি ক্ষমা পাই, কেবল মাত্র ঈসার রক্ত
এতে নিশ্চয়তা পাই, কেবল মাত্র ঈসার রক্ত
আ- অমূল্য এই স্রোত, যা করে শুক্লবৎ
এতে হই আমি ধৌত, কেবলমাত্র ঈসার রক্ত

এতে সুখ ও শান্তি পাই, কেবল মাত্র ঈসার রক্ত
এতে আমি নির্মল হই, কেবল মাত্র ঈসার রক্ত
আ- অমূল্য এই স্রোত, যা করে শুক্লবৎ
এতে হই আমি ধৌত, কেবলমাত্র ঈসার রক্ত

কী মোর পাপ পারে ধুতে? কেবল মাত্র ঈসার রক্ত
কী পারে নির্মল করতে? কেবল মাত্র ঈসার রক্ত
আ- অমূল্য এই স্রোত, যা করে শুক্লবৎ
এতে হই আমি ধৌত, কেবলমাত্র ঈসার রক্ত

পেজটি অন্যদের সাথে শেয়ার করুন: