এই হুকুমটি শুনিয়াছ

YouTube player

এই হুকুমটি শুনিয়াছ তোমরা সবাই
চোখের বদলে চোখ আর দাঁতের বদলে দাঁত
কিন্তু আমি তোমাদের যা বলছি মেনে নাও
খারাপ ব্যবহার করলে কেহ ক্ষমা করে দাও ।

কেহ যদি মারে তোমার ডান গালেতে চড়
অন্য গালেও তাকে তুমি মারতে দিও চড় (২)
কেহ যদি তোমার জামা কভু নিতে চায়
তাকে তোমার চাদরটিও তুমি দিয়ে দাও ॥

কেহ যদি জোর করে বোঝা নিতে বলে
তাহার বোঝা কাঁধে করে দূরে যেও চলে (২)
কেহ যদি তোমার কাছে কোন জিনিস চায়
তাহাকে তা দিয়া দিও যেন ফিরে নাহি যায় ॥

পেজটি অন্যদের সাথে শেয়ার করুন: