আল্লাহ মানুষকে ভালোবেসে

YouTube player

আল্লাহ মানুষকে ভালোবেসে
নিজ পুত্রকে পাঠিয়েছিলেন
আমরা তাঁকে ক্রুশে দিয়েছি (২)
হায়! হায়! কি যে ভুল করেছি
মোরা নিজের পাপেই নিজে মরেছি
আমরা তাঁকে ক্রুশে দিয়েছি (২)

যিনি এত করুণা করে পুত্রের রূপ ধরে
নশ্বর পৃথিবীতে এলেন (ও… ও…)
যিনি মানুষের পাপরাশি নিজের স্কন্ধে লয়ে
শান্তির বাণী শুনালেন
আমরা তাঁকে ক্রুশে দিয়েছি (২)

হায়! হায়! কি যে ভুল করেছি
মোরা নিজের পাপেই নিজে মরেছি
আমরা তাঁকে ক্রুশে দিয়েছি (২)

যিনি রোগীকে সুস্থ করে মৃতকে জীবন দিয়ে
অন্ধের চোখ খুলে দিলেন (ও… ও…)
যিনি পাপীর ক্ষমার তরে নিজের জীবন দিয়ে
মুক্তির দ্বার খুলে দিলেন
আমরা তাঁকে ক্রুশে দিয়েছি (২)

হায়! হায়! কি যে ভুল করেছি
মোরা নিজের পাপেই নিজে মরেছি
আমরা তাঁকে ক্রুশে দিয়েছি (২)

যিনি সকল ব্যথা ভুলে জীবনের দ্বার খুলে
আলোর সন্ধান দিলেন
যিনি পাপীকে ভালোবেসে পাপের ক্ষমা দিতে
রক্তের ধারা বহালেন
তিনি মৃত্যুকে জয় করেছেন,
তিনি আমাকে বাঁচিয়েছেন (২)

আল্লাহ মানুষকে ভালোবেসে
নিজ পুত্রকে পাঠিয়েছিলেন
আমরা তাঁকে ক্রুশে দিয়েছি (২)
হায়! হায়! কি যে ভুল করেছি
মোরা নিজের পাপেই নিজে মরেছি
আমরা তাঁকে ক্রুশে দিয়েছি (৩)

পেজটি অন্যদের সাথে শেয়ার করুন: